আগামিকাল রোববার ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা জরুরী বৈঠকে বসছেন। এতে সভাপতিত্ব করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় গুলশানের খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় একটি সুত্র জানান, এ বৈঠকে চলমান রাজনীতি, গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি, চেয়ারপার্সনের লন্ডন সফর বিষয়ে কর্মসুচি নির্ধারণ করা হতে পারে।

এআই/ইআর