তিনি দেশ স্বাধীনের পরপর পাকিস্তানিদের ফেলে যাওয়া অস্ত্রসস্ত্র সম্পত্তি লুট করা হচ্ছিল। সেক্টর কমান্ডার মেজর জলিল এ লুটের প্রতিবাদ করেছিলেন। আর কেউ এর প্রতিবাদ করেননি বলে জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।

আজ (শনিবার) বরিশাল বিভাগ সমিতির উদ্যোগে মতিঝিলস্থ একটি রেস্টুরেন্টে মুক্তিযুদ্ধেও ৯ম সেক্টর কমান্ডার মেজর এম এ জলিলের (অব.) ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় রব এসব কথা বলেন।

আ স ম আবদুর রব বলেছেন, মুক্তিযুদ্ধের একমাত্র সেক্টর কমান্ডার যিনি বীর উত্তম খেতাব পাননি। পৃথিবীর ইতিহাসে এটা বিরল ঘটনা। কার কাছে এর জবার চাইব। অথচ তিনি ছিলেন স্বাধীনতার অতন্দ্র প্রহরী।

কারণ তিনি দেশ স্বাধীনের পরপর পাকিস্তানিদের ফেলে যাওয়া অস্ত্রসস্ত্র সম্পত্তি লুট করা হচ্ছিল। মেজর জলিল এ লুটের প্রতিবাদ করেছিলেন। আর কেউ এর প্রতিবাদ করেননি। রাজনৈতিক কারণে তাকে মেজর জলিল বীর উত্তম খেতাব দেযা হয়নি।

এতে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত বিচারপতি মো: নিজামুল হক নাসিম। বক্তব্য রাখেন অধ্যাপক এম এ মজিদ মিয়া বরিশাল বিভাগ সমিতির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু, মেজর জলিলের কন্যা ব্যারিস্টার সায়রা জলিল।

এমবি