বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবকে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। রোববার বিকাল পৌনে ৫টায় বিচারপতি নায়মা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ জামিন মঞ্জুর করেন।
পল্টন-মতিঝিল-রমনা-সবুজবাগ-বাড্ডা-নিউমার্কেট থানার মোট ২০টি মামলায় তাকে জামিন দেয়া হয়। আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
খন্দকার মাহবুব হোসেনের সহকারী অ্যাডভোকেট মাসুদ রানা জামিনের সত্যতা নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ২ মার্চ ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]
রাজনীতি
ছাত্রদলের সাধারণ সম্পাদকের ৬ মাসের জামিন