বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে সরকার এখন নিজেদের বৈধতা দেওয়ার কথা বলছে। কিন্তু যে নির্বাচনে দেশের জনগণ ভোট দিতে যায় নি সেই নির্বাচনের বৈধতা দেওয়ার প্রশ্নই আসে না। এসময় তিনি জনগণের কাছে জানতে চান আপনারা কি ৫ জানুয়ারির নির্বাচনে ভোট দিতে গিয়েছিলেন?

রোববার বিকালে জয়পুরহাট   জেলা বিএনপি আয়োজিত বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ের জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, এরা এতই জনবিচ্ছিন্ন যে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় পায়। কারণ আওয়ামী লীগ কখনোই জনগনের সেবায় কাজ করে না।

ঢাকা, এমএইচ,২২জুন(টাইমনিউজবিডি.কম)