শিল্পমন্ত্রী আমির হোসেন আমু অভিযোগ করেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জাতীয় সংগীত অবমাননা করেছেন।তিনি বলেন, এর জন্য খালেদা জিয়ার বিচার হওয়া উচিত।
রোববার বিকাল সাড়ে ৪টায় বিদ্যুৎ ভবন মিলনায়তনে ডিপিডিসি শ্রমিক লীগ আয়োজিত ‘স্বাধীনতা-২০১৪’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
আমু বলেন, ২৬ মার্চ ‘লাখো কণ্ঠে’ নয় ‘কোটি কণ্ঠে’ জাতীয় সংগীত গেয়ে বাঙালী দেশের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছে। গিনেজ বুকে আন্দোলনের রেকর্ড করা যায় না।
জিয়াউর রহমান ৭১ সালে ১১ জন সেক্টর কমান্ডারের ন্যায় ৪০০ টাকার বেতনে মুজিবনগর সরকারের নেতৃত্বে দেশের পক্ষে যুদ্ধ করেছিলেন মন্তব্য করে শিল্পমন্ত্রী বলেন, তাহলে কী করে জিয়ার সন্তান তাকে দেশের প্রথম রাষ্ট্রপতি দাবি করেন?
স্বাধীনতা বিরোধীদের প্রতিরোধ করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে আমু বলেন, এদের হাত থেকে দেশকে মুক্ত রাখতে হবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সরদার আনোয়ারুল হক।

[b]ঢাকা, ৩০মার্চ(টাইমনিউজবিডি.কম)//জেএ
[/b]