বৃহত্তর জনগোষ্ঠির সমর্থনপুষ্ট একটি স্থিতিশীল গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার প্রয়োজনে অবিলম্বে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠানের দাবিতে আগামী ২৯ ডিসেম্বর গোলাপ শাহ মাজার প্রাঙ্গণে জনসভা ডেকেছে ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ)।
বৃহস্পতিবার সকাল ১১টায় ৫০/১, পুরানা পল্টন লাইনস্থ কার্যালয়ে ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ)’র কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এনডিএফ’র চেয়ারম্যান জননেতা শেখ শওকত হোসেন নিলু’র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনডিএফর’ মহাসচিব আলমগীর মজুমদার, বাংলাদেশ মুসলিম লীগ- বিএমএল’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জোবায়দা কাদের চৌধুরী ও মহাসচিব আতিকুল ইসলাম, ন্যাপ-ভাসানীর চেয়ারম্যান শেখ আনোয়ারুল হক ও মহাসচিব হাশরাত খান ভাসানী, বাংলাদেশ ইসলামিক পার্টির চেয়ারম্যান এম.এ রশিদ প্রধান ও মহাসচিব মোঃ মহিউদ্দিন, এনপিপি’র মহাসচিব আব্দুল হাই মন্ডল, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান সেকেন্দার আলী মনি ও মহাসচিব আক্তার হোসেন, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান এম.এইচ. খান মজলিশ ও মহাসচিব মিজানুর রহমান মিজু, তৃণমূল ন্যাপের চেয়ারম্যান পারভীন নাসের খান ভাসানী, ইনসাফ পার্টির চেয়ারম্যান শহীদ চৌধুরী ও ভাসানী ফ্রন্টের চেয়ারম্যান মমতাজ চৌধুরী প্রমুখ নেতৃবৃন্দ।
জেডআই





