জামায়াতের ইসলামীর সিনিয়র নায়েবে আমীর মাওলানা আবুল কালাম মোহাম্মাদ ইউসুফের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বাদ আছর রাজধানী একটি অডিটরিয়ামে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, মাওলানা ইউসুফ উপমহাদেশের দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে আপোসহীন ছিলেন। তার লেখনী দ্বীনি দাওয়াতের একটি গুরুত্বপূর্ণ উপাদান। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সারাদেমের বিভিন্ন জেলা, উপজেলা, গ্রাম-গঞ্জে তিনি বহু মাদরাসা, মসজিদ, ইয়াতিমখানা, ইসলামি মারকায, স্বাস্থ্য কেন্দ্র, হাসপাতাল, কারিগরি শিক্ষা কেন্দ্র ও ভকেশনাল ট্রেনিং সেন্টার সহ হাজার হাজার সামাজিক প্রতিষ্ঠান তিনি প্রতিষ্ঠিত করেছেন।
তার অবর্তমানে এদেশের আলেম সমাজ ও তৌহিদী জনতা একজন যোগ্য অভিভাবক হারিয়েছে।
সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের ঢাকা মহানগরী সভাপতি মাওলানা আহমদ আলী কাসেমীর সভাপতিত্ত্বে দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল মাওলানা মহিউদ্দীন রব্বানী, পরিষদের যুগ্ম-মহাসচিব ড. মাওঃ খলিলুর রহমান মাদানী, মাওলানা আব্দুল মোমেন নাছেরী পীর সাহেব মীরের সরাই, মাওলানা শাহ আরিফ বিল্লাহ সিদ্দিকী পীর সাহেব শর্ষীনা, ইমাম-খতীব পরিষদের সভাপতি মুফতি মাসউদুর রহমান,  জাতীয় ফতোয়া বোর্ডে সদস্য মুফতি ডা: আব্দুল কাইয়ূম, মুফতি শফিকুল ইসলাম, মুফতি এমদাদুল হক, শিক্ষাবিদ আবু সাঈদ, জোনাবআলী ভূইয়া, হাফেজ মাওলানা আবুল হাসান, মুফতি তাজুল ইসলাম কাওসারী, বিশিষ্ট খতীব মুফতি মোঃ নাছিম প্রমুখ।
[b]ঢাকা, ১২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]