ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তেরেসা মে-কে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ আজ ১৪ জুলাই প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “আমি আশা করি তেরেসা মে’র সুযোগ্য নেতৃত্বে ব্রিটেন উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।

আমাদের প্রত্যাশা তেরেসা মে’র নেতৃত্বে গঠিত ব্রিটিশ সরকারের আমলে বাংলাদেশের সাথে ব্রিটেনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার হবে এবং ব্যবসা-বাণিজ্যসহ দ্বিপাক্ষিক সহযোগিতা আরো বৃদ্ধি পাবে।

ব্রিটেনের নতুন সরকার বিশ্বশান্তি, গণতন্ত্র ও মানবাধিকার সমুন্নত রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আমি ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে’র সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সাফল্য কামনা করছি।”

এফএফ