রানা প্লাজার ক্ষতিগ্রস্থ শ্রমিকদের ক্ষতিপূরণের টাকা নিয়ে ব্যবসা করেছে সরকার ও বিজিএমই বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা মঞ্জুরুল আহসান খান।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন।
গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি এড. মন্টু ঘোষের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সম্পাদক রুহুল আমীন প্রমুখ।
তিনি বলেন, এই সরকার দরিদ্র বা শ্রমিকদের সরকার নয়। এই সরকার লুটেরাদের সরকার। । তিনি দুর্নীতি দমন কমিশনকে (দুদক) ক্ষতিপূরণের জন্য প্রাপ্ত টাকার সুষ্ঠু তদন্তেরও দাবি জানান।
মঞ্জুরুল আহসান খান বলেন, যে টাকা অনুদানের জন্য এসেছে, সে টাকা ক্ষতিগ্রস্থদের কাছে না গিয়ে কোথায় জমা করা হয়েছে তা যাচাই করে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
ঢাকা, ২৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ
রাজনীতি
ক্ষতিপূরণের টাকা নিয়ে ব্যবসা করেছে সরকার: মঞ্জুরুল আহসান
রানা প্লাজার ক্ষতিগ্রস্থ শ্রমিকদের ক্ষতিপূরণের টাকা নিয়ে ব্যবসা করেছে সরকার ও বিজিএমই বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা মঞ্জুরুল আহসান খান। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে রানা প্লাজা ধসে





