বিদেশ থেকে পঁচা গম আমদানির সাথে জড়িতদের শাস্তি প্রদানের দাবি জানিয়েছেবাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)’র নেতৃবৃন্দ। একইসঙ্গে নেতৃবৃন্দ কৃষকের কাছ থেকে সরাসরি গম ক্রয়, যানজট-জলজট দ্রুত নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করারও দাবি জানান।
শনিবারসকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)’র উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশেনেতৃবৃন্দ এসব কথা বলেন। সিপিবি সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমদ এতেসভাপতিত্ব করেন।
নেতৃবৃন্দ বলেন, সিটি নির্বাচনে মেয়রযানজট-জলবদ্ধতা নিরসনে নানা উদ্যোগের কথা বললেও এখন কোন কার্যকর ভূমিকাদেখা যাচ্ছে না। যানজটে ঢাকাবাসী চরম অসহায় হয়ে পড়েছে। অল্প বৃষ্টিতেই ঢাকাপানির নিচে তলিয়ে যায়। মানুষ গৃহবন্দি হয়ে পড়েছে। নেতৃবৃন্দ অবিলম্বেযানজট-জলজট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বানজানান।
সমাবেশে বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান বলেন, সরকার প্রায় ৪’শ কোটি টাকা ব্যয় করে ২ লক্ষ মেট্রিক টন গম বিদেশ থেকে পঁচানষ্ট গম আমদানি করা হয়েছে। অন্যদিকে দেশের কৃষকরা গমের মূল্য পাচ্ছে না।দেশে সরকার গম ক্রয় করছে এমপিদের পছন্দসই লোকদের কাছ থেকে। তিনি অবিলম্বেগম কেলেঙ্কারীর সাথে জড়িতদের শাস্তি প্রদান এবং কৃষকদের কাছ থেকে গম ক্রয়এবং বিনা সুদে গম উৎপাদনের জন্য ঋণ দেয়ার দাবি জানান।
সভাপতিরবক্তৃতায় সিপিবি সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমদ বলেন, পঁচা গম আমদানিরসাথে জড়িত খাদ্যমন্ত্রীসহ সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনতে হবে।
তিনিবলেন, সিটি নির্বাচনের পূর্বে মেয়ররা নানা প্রতিশ্রুতি দিলেও বর্তমানেতারা নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। যানজট নিরসনে গণপরিবহন এবং জলাবদ্ধতাদূরীকরণে দখলকৃত খালগুলো উদ্ধার করে নগরবাসীর সমস্যা লাঘবে মেয়রদের উদ্যোগ নেয়ার দাবি জানান।
সমাবেশে আরও বক্তব্য রাখেন- সিপিবি প্রেসিডিয়ামসদস্য সাজ্জাদ জহির চন্দন, বাসদ নেতা জুলফিকার আলী। এছাড়াও উপস্থিত ছিলেনসিপিবি প্রেসিডিয়াম সদস্য লক্ষ্মী চক্রবর্তী, কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিনহোসেন প্রিন্স, আব্দুল কাদের, জলি তালুকদার, ডা. সাজেদুল হক রুবেল, বাসদনেতা আব্দুর রাজ্জাক, খালেকুজ্জামান লিপন প্রমুখ।
এমএ





