মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বুধবার রাত সাড়ে আটটায় নিজের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় করবেন তিনি।
দলীয় সূত্র জানিয়েছে, মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময়কালে দেশের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে অবৈধ সরকারের বিরুদ্ধে চলমান বিএনপির গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানাবেন বিএনপির চেয়ারপারসন।
সাম্প্রতিক নির্বাচন, চলমান রাজনৈতিক পরিস্থিতি ও দলের আন্দোলন কর্মসূচি বিষয়ে আইনজীবী, বিশ্ববিদ্যালয় শিক্ষক, চিকিৎসকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের সঙ্গে মতবিনিময় করছেন খালেদা জিয়া। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করবেন বিএনপি’র চেয়ারপারসন।
[b]ঢাকা, ২৯ জানুয়ারি, (টাইমনিউজবিডি),//এসএইচ[/b]
রাজনীতি
আজ খালেদা জিয়ার সঙ্গে মুক্তিযোদ্ধাদের মতবিনিময়
মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার রাত সাড়ে আটটায় নিজের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় করবেন তিনি





