অব্যাহত নারী নির্যাতনের প্রতিবাদে সমাবেশ ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ কর্মসূচি যৌথভাবে পালন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও নারী মুক্তি আন্দোলন মঞ্চ।

সোমবার সকাল এগারো টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার পাদদেশে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে সংগঠন দুটি।

সম্প্রতি পহেলা বৈশাখে টিএসসি তে নারী লাঞ্ছনা ও গারো তরুণী ধর্ষণের ঘটনায় এই আন্দোলন জোরদার হয়ে ওঠে। প্রশাসনের নিকট সমাবেশ হতে দাবি জানানো হয় নারীর সর্বোচ্চ নিরাপত্তা বিধানের।সমাজের মানুষের দৃষ্টি ভঙ্গিও সংযত করার আহ্বান জানানো হয়। নারীর ক্ষমতায়ন হচ্ছে কিন্তু কোন মর্যাদা দেওয়া হচ্ছে না।

সমাবেশে নারী মুক্তি আন্দোলনের সভাপতি ইভা মজুমদার বলেন, সিনেমা, বিজ্ঞাপনে নারীদের পন্য সম করে উপস্থাপন করা হয়। এই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে।

ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আকমল হোসেন বলেন, বাংলাদেশে প্রতিদিনই নারী নির্যাতন হচ্ছে। যারা বলে আমরা এগিয়ে যাচ্ছি এবং এই এগিয়ে যাওয়াকে কৃতিত্ত্ব বলে ধরে নেয়।

কিন্তু এর পাশাপাশি যেসব ঘটনা ঘটছে তা সকল কৃতিত্ত্বই ম্লান করে দেয়। আমাদের রাষ্ট্রের কর্ণধাররা এ ব্যাপারে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। পুলিশ রাখা হয় শৃঙ্খলা রক্ষা করার জন্য কিন্তু পুলিশ সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করছে।

সমাবেশে আরও আরও সঙ্ঘতি প্রকাশ করেন, কথাসাহিত্যিক জাকির তালুকদার, ঢাবির অধ্যাপক আফরোজা বুলবুল, নারী মুক্তি আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মণিদীপা ভট্টাচার্য, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক স্নেহাশিস চক্রবর্তী রিন্টু।

সমাবেশ শেষে সংগঠনের কর্মীবৃন্দ প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে অগ্রসর হন স্মারকলিপি প্রদানের উদ্যেশ্যে।

এসএইচ