জাতীয় পার্টির দপ্তর সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে দলটির প্রেডিডিয়াম সদস্য ও বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরীকে।
জাপার একটি নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায় গুলশানে জেলা নেতৃবৃন্দের সঙ্গে বর্ধিত সভার পরেই তাকে এ পদ থেকে অব্যাহতি দেন দলের চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।
এ ব্যাপারে এরশাদের প্রেস এন্ড পলিটিক্যাল সেক্রেটারি শুনীল শুভ রায় বলেন, তাকে পদ থেকে অব্যাহতি দেয়া হয়নি এটা তার অতিরিক্তি দায়িত্ব ছিল। যেহেতু তিনি এখন বিরোধী দলীয় চিফ হুইপের দায়িত্ব পালন করছেন তাই তাকে আপাতত দপ্তরের দায়িত্ব থেকে মুক্তি দেয়া হয়েছে।
প্রচারের দায়িত্বে থাকা সুলতান মাহমুদকে নতুন দপ্তর সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে বলেও জানান তিনি।
[b]ঢাকা, ১২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
দপ্তর সম্পাদকের পদ হারালেন বিরোধী দলীয় চিফ হুইপ
জাতীয় পার্টির দপ্তর সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে দলটির প্রেডিডিয়াম সদস্য ও বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরীকে। জাপার একটি নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।





