জাতীয় একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় ঐক্যফ্রন্টের আসন ভাগাভাগিতে মাহমুদুর রহমান মান্নার দল নাগরিক ঐক্য পাঁচটি আসন পেয়েছে।
দলের নিবন্ধন না থাকায় বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন নাগরিক ঐক্যের দলের প্রার্থীরা।
আজ শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নের চিঠি তুলে দেওয়া হয় নাগরিক ঐক্যের প্রতিনিধির কাছে।
বিএনপি থেকে নাগরিক ঐক্যের জন্য ৯ জন প্রার্থীকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছিল।
নাগরিক ঐক্যের একাধিক সূত্র জানায়, আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বগুড়া-২ আসন থেকে নির্বাচন করবেন। এ ছাড়া নারায়ণগঞ্জ-৫ আসনে এস এম আকরাম, বরিশাল-৪ আসনে জে এম নুরুর রহমান, রংপুর-১ আসনে শাহ মো. রহমতউল্লাহ ও রংপুর-৫ আসনে মোফাখখারুল ইসলাম নবাব চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন।
মুহিব





