উন্নয়ন বাজেটের ৪০% কৃষিখাতে বরাদ্দ দিয়ে ক্ষেত মজুরদের বছরে ন্যূনতম ১২০ দিনের কর্মসৃজন প্রকপ্ল চালু, কৃষি ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা সহ সকল বয়স্ক এবং অসহায় নারীদের মাসিক ৩ হাজার টাকা ভাতা চালু করার দাবিতে সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট-বাসদ।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লবের সামনে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট-বাসদ (মার্কসবাদী) আয়োজিত সমাবেশে সংগঠনেরর পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
সমাবেশে বক্তরা বলেন, বর্তমান আমাদের দেশে প্রায় প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে শতকরা ৮০ ভাগ লোক কৃষির সাথে যুক্ত, কিন্তু এই খাতে বাজেটের বরাদ্ধ এতই সামান্য যে, কৃষি খাতে যুক্ত প্রচুর সংখ্যক মানুষের সাথে তামাশা করা ছাড়া আর কিছু নয়।
বক্তরা বলেন, ক্ষেতমজুরদের বছরে তিন মাস কাজ থাকলে ৯ মাস কাজ থাকেনা। যার করণে অধিকাংশ দিনমজুরদের অনাহারে থাকতে হয়। তাই আমরা সামনের বাজেটের ৪০% কৃষিখাতে বরাদ্দ দেয়ার দাবি জানাচ্ছি।
বক্তরা আরো বলেন, ক্ষমতায় টিকে থাকতে একদল বিনা বিচারে সাধারণ মানুকে হত্যা করছে, অন্য দল ক্ষমতায় আসার জন্য পেট্রোলবোমা দিয়ে মানুষ হত্যা করে গোটা দেশে রাজনৈতিক পরিবেশ ও সামাজিক পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে।
কিন্ত এতে ক্ষতিগ্রস্থ কৃষকও দিনমজুরদের ক্ষতিপূরণ দেয়ার কথা একেবারেও ভাবা হচ্ছে না। এটা খুবই দু:খজনক।
সমাবেশে সংগঠনের সভাপতি কমরেড শুভ্রাংশু চক্রবর্ত্তীর সভাপতিত্বে অন্যান্য নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে সংগঠনের পক্ষ থেকে কৃষিমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হবে বলেও জানানো হয়।
এমএ/এমকে





