নাগরিক ঐক্যের আহ্বায়ক, কারারুদ্ধ মাহমুদুর রহমান মান্নার অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে নাগরিক যুব ঐক্য।  

মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক যুব ঐক্যের উদ্যোগে নাগরিক ঐক্যের আহ্বায়ক, তৃতীয় রাজনৈতিক শক্তি গড়ে তোলার অগ্রসৈনিক মাহমুদুর রহমান মান্নার মুক্তির দাবিতে এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা মাহমুদুর রহমান মান্নার নিঃশর্ত মুক্তি দাবি করে বলেন, মান্না আজীবন একজন গণতন্ত্রের সৈনিক। গণতন্ত্রের বাইরে তার জীবনে কোন কথা নেই। কিন্তু বর্তমান জনসমর্থনহীন সরকারের অনৈতিক কর্মকান্ডের সমালোচনায় করায় এবং ক্ষমতাসীনদের জন্য হুমকি মনে করায় মাহমুদুর রহমান মান্নাকে ষড়যন্ত্র করে জেলে আটক রাখা হয়েছে। বক্তারা মান্নার সুচিকিৎসা নিশ্চিত করার দাবি করেন।

নাগরিক যুব ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য শাহীনুল আলমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, নাগরিক ঐক্য ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শহীদুল্লাহ কায়সার, জেএসডি’র সহ সভাপতি এম.এ গোফরান, নাগরিক ছাত্র ঐক্যের আহ্বায়ক নাজমুল হাসান, নাগরিক যুব ঐক্যের কামরুজ্জামান, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা আতিকুর রহমান ও খন্দকার সেলিম প্রমূখ।

 

এমএ