মঙ্গলবার (২৫ নভেম্বর) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের যুব ও ক্রীড়া বিভাগের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এক বৈঠকে এ কথা বলেন তিনি।

দলের যুব ও ক্রীড়া বিভাগের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে যুব ও ক্রীড়া বিভাগের কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।

তিনি বাংলাদেশের যুব সমাজকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনের লক্ষ্যে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, ডা. ফখরুদ্দিন মানিক, মুহাম্মাদ কামাল হোসাইন ও মাওলানা ইয়াছিন আরাফাত।

আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুব বিভাগের সভাপতি ডা. মঈন উদ্দিন এবং সদস্য যথাক্রমে হাসানুল বান্না বাদল, নাসির উদ্দিন সজল, খান হাবিব মোস্তফা ও মোহাম্মদ আরাফাত এবং ঢাকা দক্ষিণের সদস্য যথাক্রমে শাহীন আহমেদ খান, মোতাসিম বিল্লাহ ও আব্দুলাহ আল নোমান।এমএম