মাদরাসা শিক্ষকদের উদ্দেশ্যে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, মাদরাসার ছাত্ররা যাতে জঙ্গিবাদের দিকে পা না বাড়ায়। এ জন্য মাদরাসা শিক্ষকদের আরও সচেতন হতে হবে।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের হলরুমে বাংলাদেশ সতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতি আয়োজিত বাংলাদেশের সকল ইবতেদায়ী মাদরাসার বেতন-ভাতার বাড়ানোর দাবিতে এক আলোচান সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কামরুল বলেন, একটি গোষ্ঠি বাংলাদেশকে জঙ্গিবাদের দিকে ঠেলে দিচ্ছে। তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। তাই সকলে  ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, অচিরেই ৫ হাজার ইবতেদায়ী মাদরাসা শিক্ষক-শিক্ষিকাকে প্রাথমিক স্কুলের শিক্ষক-শিক্ষিকার ন্যায় বেতন-ভাতার ব্যবস্থা করা হবে।

বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতি’র সভাপতি কাজী রুহুল আমিন চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মহাসচিব কাজী মোখলেছুর রহমান, উপদেষ্টা সাগর আহমেদ শাহীন প্রমূখ।

এমআর/ এআর