নাগরিক সুবিধা আমাদের এখনো পূরণ হয়নি। এ অধিকারকে কেউ কখনো নিশ্চিত করতে পারেনি। স্বাধীনতার পর থেকে যে সব সরকার ক্ষমতায় এসেছিল তারা এ অধিকারকে ততধিক গুরুত্ব দিয়ে এগিয়েও আসেনি বলে মন্তব্য করেন মুক্তিযোদ্ধা মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
রোববার বিকালে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স হলে ‘অবাক পৃথিবী’, আয়োজিত ‘স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোজাম্মেল হক বলেন, বঙ্গবন্ধু যে সপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিলেন, স্বাধীনতা পরবর্তী যে সকল সরকার ক্ষমতায় এসেছিল তারা স্বাধীনতার পক্ষের শক্তি না হওয়াতে দেশের মানুষের মৌলিক অধিকার, আর নাগরিক অধিকারকে নিশ্চিত করা যায়নি।
তিনি বলেন, এখন স্বাধীনতার পক্ষের শক্তি ক্ষমতায় এসেছে, ধীরে ধীরে আমাদের অপূর্ণ থাকা মৌলিক অধিকার সমূহ পূরণ হতে যাচ্ছে।
আলোচনা সভার বিষয় বস্তুকে সামনে এনে মুক্তি যোদ্ধামন্ত্রী বলেন, স্বাধীনতা কঠিন হয়ে পড়ে, যদি না সার্বভৌমত্ব না থাকে। আজ পৃথীবির বিভিন্ন প্রান্তে সার্বভৌমত্বের জন্য লড়াই চলছে।একটা দেশের জন্য অন্যসব উপাদান থাকলেও যদি সার্বভৌমত্ব না থাকে, তাহলে সেটি দেশ হিসেবে স্বীকৃতি পায়না।
আমাদের যেমন দেশর কাছ থেকে কিছু চাহিদা আছে, সু-নাগরিক হিসেবে দেশের প্রতিও আমাদের কিছু মৌলিক দায়িত্ব আছে। সে সব যাতে পূরণ হয়, তার জন্য সম্মিলিত চেষ্টা করতে হবে। তাহলে আমাদের নাগরিক সুবিধায় পূর্ণতা পাবে।
আলোচনা সভায় সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার উপদেষ্টা লায়ন এস এম ইব্রাহিমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সাধারণ সম্পাদক সামসুল হক ঢালী, সাংবাদিক মোজাম্মেল হক প্রমূখ।
এমএ/এসএইচ





