ঢাকা মহানগর বিএনপির নাগরিক সমাবেশ স্থগিত হয়ে যাওয়ার পর এবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের 'আইনজীবী মহাসমাবেশ' বাস্তবায়ন নিয়েও শঙ্কা রয়েছে। একাধিক গোয়েন্দা সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সারাদেশে অব্যাহত গুম-খুনের প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে নাগরিক সমাবেশ করার উদ্যোগ নিয়েছিল ঢাকা মহানগর বিএনপি। এতে খালেদা জিয়ারও যোগ দেওয়ার কথা ছিলো।
কিন্তু সভাটি করতে দেয়নি পুলিশ। সবাইকে মিলনায়তন থেকে বের করে গেটে তালা ঝুলিয়ে দেয়া হয়।
এদিকে, আগামী ২৪ মে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির চত্ত্বরে 'আইনজীবী মহাসমাবেশ' হওয়ার কথা। এতেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতির উদ্দেশ্য ভাষন দেয়ার কথা রয়েছে।
কিন্তু আইনজীবীদের এই কর্মসূচি নিয়েও রয়েছে শঙ্কা। নাম প্রকাশ না করার শর্তে এক গোয়েন্দা কর্মকর্তা জানান, 'সরকার বিএনপি আইনজীবীদের এই সমাবেশ করতে দিবে না। কারণ বিএনপি সারাদেশ হতে আইনজীবীদের ঢাকায় জড়ো করে (নারায়ণগঞ্জের ঘটনায়) সরকার বিরোধী আন্দোলন চাঙ্গা করতে চায়।'
তবে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন জানান, 'আইনজীবীদের মহাসমাবেশে বাধা দেওয়ার অতীতে কোন নজীর নাই। আশাকরি এতে সরকার বাধা দিবে না। আমরা নিশ্চিত-মহাসমাবেশ করতে পারব। সমাবেশের প্রস্তুতিও শেষ পর্যায়ে রয়েছে।'
উল্লেখ্য, গত ১৯মে (সোমবার) সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির হলরুমে এক সংবাদ সম্মেলন এ কর্মসূচির ঘোষণা দেয়া হয়। সারাদেশের আইনজীবীদের মহাসমাবেশে যোগ দেয়ার জন্য সংবাদ সম্মেলনে অনুরোধ জানান জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
নারায়নগঞ্জে অপহরণ ও খুন হওয়া আইনজীবী অ্যাডভোকেট চন্দন কুমার সরকারসহ সারাদেশে চলমান গুম ও খুনের প্রতিবাদে আইনজীবীদের এই মহাসমাবেশের ডাক দেয়া হয়।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ওই সমাবেশে সভাপতিত্ব করার কথা রয়েছে।
[b]ঢাকা, কেএ, ২২ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ [/b]
রাজনীতি
আইনজীবীদের মহাসমাবেশ করতে দিবে না সরকার!
ঢাকা মহানগর বিএনপির নাগরিক সমাবেশ স্থগিত হয়ে যাওয়ার পর এবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের 'আইনজীবী মহাসমাবেশ' বাস্তবায়ন নিয়েও শঙ্কা রয়েছে। একাধিক গোয়েন্দা সূত্র এ তথ্য নিশ্চিত করেছে





