গুম আতংকে দিন কাটাচ্ছেন ঢাকা উওর সিটি করপোরেশন ১নং ওয়াড আওয়ামী-লীগ এর বিদ্রোহী কাউন্সিলার পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মো. আনোয়ারুল ইসলাম।
সোমবার তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে এ কথা জানান । তিনি অভিযোগ করেন, আওয়ামী-লীগ থেকে বিদ্রোহি প্রার্থী হওয়ায় এবং স্থানীয় নেতা কর্মীদের সমর্থন থাকায় ঢাকা-১৮ সংসদ সদস্য সাহারা খাতুনের ছত্র-ছায়ায় আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী আফসার উদ্দিন খান আমাকে গুম করতে চাচ্ছে।
তিনি আরো অভিযোগ করেন, নির্বাচন প্রচার প্রচারনায় আমার লোকজনদেরকে হুমকি দেয়া হচ্ছে, তাদের কাজ থেকে পোষ্টার ছিনিয়ে নেওয়া হচ্ছে, কথা বললে মারধোর করছে। আমরা প্রচার এর জন্য কয়েকটি জায়গায়ে ক্যাম্প করতে চাইলে করতে দেয়া হচ্ছে না।
ইঞ্জিনিয়ার আনোয়ারুল বলেন, ঢাক মহানগর উত্তর যুবলীগের সাবেক বহিষ্কৃত সেক্রেটারি সরদার বেলায়েত হোসেন মুকুল, দক্ষিণ খান থানার আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম হান্নান তাদের বহিরাগত লোকজন দিয়ে আমার কর্মীদের ভয়-ভীতি দেখাচ্ছে। অজ্ঞাত নামে কে বা কারা ফোন দিয়ে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলেও তিনি জানান।
তিনি জানান, এ ব্যাপারে আমি একটি জিডি করেছি ও নির্বাচন কমিশনারকে জানিয়েছি। তিনি এর আগে বলেন দল মত নির্বিশেষে সবাই আমাকে চায় এবং মন থেকে ভালোবাসে। আজ তাদের ভালোবাসার কারনে আমি এই নির্বাচনে আশা। তাই আমি নির্বাচনের মাঠে ছিলাম, আছি, থাকব।
ইআর





