মঙ্গলবার (২৩ মে) করোনা পজিটিভ রিপোর্ট পেয়েছেন তিনি। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
শায়রুল কবির খান জানিয়েছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার সকাল ১০টায় কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট পেয়েছেন। গতকাল দুপুর থেকে অসুস্থ বোধ করছিলেন তিনি।
তিনি আরও জানান, বর্তমানে মির্জা ফখরুল রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার করোনা প্রতিরোধের টিকার চতুর্থ ডোজ নেওয়া আছে। বিএনপি মহাসচিবের সুস্থতার জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, এর আগেও বিএনপি মহাসচিব করোনা আক্রান্ত হয়েছিলেন।
এনএইচ





