প্রতিদিন গড়ে ১২ জন মানুষকে হত্যা করা হচ্ছে। দেশে আইন-শৃঙ্খলা বলতে কিছু নেই। গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ ধ্বংস করে দেশকে রাজনীতি শূন্য করার গভীর ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ।

বুধবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান।

ডা: শফিকুর রহমান বলেন, একটি দলের নিকট দেশের সাড়ে ১৬ কোটি মানুষ কিছুতেই জিম্মি হয়ে থাকতে পারে না। পুলিশ, বিজিবি, র‍্যাব দিয়ে সাময়িকভাবে জনগণের কণ্ঠ রোধ করা সম্ভব হলেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে জনগণের বিজয় অবশ্যম্ভাবী।

বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক অচলাবস্থায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, সংলাপের মাধ্যমে সংকট নিরসনে সরকারকে কার্যকর ভূমিকা পালনের জন্য জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও গণতান্ত্রিক বিশ্ব বারবার সরকারের প্রতি আহবান জানিয়ে আসছেন। কিন্তু সরকার সেদিকে কর্ণপাত করছে না।
তিনি হুশিয়ার করে বলেন, অতীতে অনেক স্বৈরশাসক জনগণের বুকে গুলি চালিয়েছিল। রাষ্ট্রশক্তির জোরে গণদাবী অগ্রাহ্য করা হয়েছিল। কোন স্বৈরাচারী সরকারের শেষ রক্ষা হয়নি। আওয়ামী লীগ আজ জনগণের জানমাল নিয়ে যে ছিনিমিনি খেলছে, তার জন্য এ দেশের জনগণের নিকট সরকারকে অবশ্যই জবাবদিহি করতে হবে।

ইআর