একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামীকাল (সোমবার)মাঠে নামছেবাংলাদেশ সেনাবাহিনী। আর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহবায়ক ড. কামাল হোসেন।
আজ (২৩ ডিসেম্বর) রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য দেশের ভাবমূর্তিকে কলঙ্কিত করবে না বলে আশা প্রকাশ করেছেন।
ড. কামাল হোসেন বলেন“আমরা সশস্ত্র বাহিনীকে স্বাগত জানাই। আশা করছি সশস্ত্র বাহিনী মোতায়েনের ফলে নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করবে যা এতদিন ছিল না।”
ঐক্যফ্রন্টের আহবায়ক বলেন, “আশা করছি সশস্ত্র বাহিনী জনগণের স্বার্থের বিরুদ্ধে কিংবা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নে কাজ করবে না। সশস্ত্র বাহিনীর ওপর দেশ ও দেশের ইমেজ নির্ভর করে।”
একাদশ সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে তারা ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করেন প্রবীণ এই রাজনীতিবিদ।
এমবি





