ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী সাঈদ খোকন বলেছেন, আমি ঢাকার ছেলে। নাগরিক ভোগান্তির কারণ ও সমস্যাগুলো আমি জানি। জনগণ আমাকে সুযোগ দিলে সমাধানে কাজ করবো। ঢাকা হবে বিশ্বের রোল মডেল।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শ্যামপুরে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, পরিকল্পিত ও বাসযোগ্য নগরী গড়তে আমি প্রতিশ্রুতিবদ্ধ। শুধু প্রতিশ্রুতি নয় আমি বাস্তবায়নে বিশ্বাসী। কাজ করে আমি এর প্রমাণ করবো।
তিনি আরও বলেন, ঢাকার প্রধান সমস্যাগুলোর মধ্যে রয়েছে, জলাবদ্ধতা, ট্রাফিক জ্যাম, পানি, গ্যাস ইত্যাদি। এগুলোই আগে সমাধান করবো।
সাঈদ খোকন বলেন, আমি একা নয়, নগরবাসীকে সাথে নিয়েই আমি কাজ করতে চাই। আশা করবো নগরবাসী আমার উপর বিশ্বাস রাখবে এবং আমার পাশে থাকবে।
এমআর/ এআর





