প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষমতা হারিয়ে খালেদা জিয়া বিদেশে বসে এখন গুপ্ত হত্যায় নেমেছেন।

সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে জিয়াউর রহমান ক্ষমতায় এসে যুদ্ধাপরাধীদের কেবল কারাগার থেকে মুক্তই করেননি, তাদের মন্ত্রী-প্রধানমন্ত্রী বানিয়ে নানাভাবে পুরস্কৃত করেছিল। আর এখন খালেদা জিয়া দেশে খুনের রাজত্ব কায়েম করছেন।

সপরিবারে জাতির পিতার হত্যাকারী ও কারাগারে চার নেতার হত্যাকারীকে বিভিন্ন দেশের দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করেছিল জিয়া। ক্ষমতায় এসে জিয়া সেনাবাহিনীর অনেক সদস্যকে হত্যা করেছে।

এসএইচ