বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে স্পেন ও সুইডেনের রাষ্ট্রদূত সাক্ষাৎ করবেন। বুধবার চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সাক্ষাত অনুষ্ঠিত হবে।
চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান মঙ্গলবার রাতে এ তথ্য জানান।
তিনি জানান, স্পেনের রাষ্ট্রদূত লুইস তেয়াদা সাকোঁর সঙ্গে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় ও সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফেয়ারসেলের সঙ্গে রাত সাড়ে ৮টায় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করবেন।
এ উপলক্ষে গত ৫ এপ্রিলের পর বুধবার সন্ধ্যায় প্রথম নিজের রাজনৈতিক কাযালয়ে যাবেন খালেদা জিয়া।
জেএ





