খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ষড়যন্ত্র করে ক্ষমতায় আসার চেষ্টা করছে। তাই ঐক্যবদ্ধ হয়ে তার ক্ষমতায় যাওয়ার স্বাদ নি:শেষ করে দিতে হবে।
রোববার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সম্মিলিত আওয়ামী সমর্থক জোট আয়োজিত হরতাল বিরোধী মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
কামরুল বলেন, যার মাধ্যমে জামায়াত টাকার জোগান দিত। সেই যুদ্ধাপরাধী মীর কাসেমের মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ। দেশের জনগণ তার সর্বোচ্চ শাস্তি দাবি করছেন।
তিনি বলেন, বাংলাদেশে বিএনপি, জামায়াত ও জঙ্গিবাদের অবস্থান দেশের মানুষ আর দেখতে চায় না। এবং জামায়াতকে নিয়ে কেউ রাজনীতি করুক সেটাও এখন আর দেশের মানুষ চায় না। তাই সকলে ঐক্যবদ্ধ হয়ে এদেরকে রুখে দিতে হবে।
এমআর/এএইচ





