ডা. ইমরান এইচ সরকারকে গণজাগরণ মঞ্চের মুখপাত্রের দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেয়া হয়েছে। শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে এ কথা জানায় মঞ্চের কর্মীরা। রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে এই সংবাদ সম্মেলন হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মঞ্চের সংগঠক কামাল পাশা। এতে বলা হয় ডা. ইমরানের বিতর্কিত ভূমিকার কারণে অচিরেই মঞ্চের পরিচালনার জন্য পাঁচ সদস্য বিশিষ্ট মুখপাত্র প্যনেল ঘোষণা করা হবে। একটি অন্তবর্তী টিম মঞ্চের গঠনতন্ত্র প্রণয়ন করবে যা পরে কর্মী সম্মেলনের মাধ্যমে চুড়ান্ত করা হবে।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, অবিলম্বে সারা দেশের কর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করে একটি জাতীয় সম্মেলন করা হবে। শুরু থেকে যেসব সংগঠন গণজাগরণ মঞ্চে অংশ নিয়েছে তাদের তালিকা প্রণয়ন করা হবে। ছয় দফার ভিত্তিতেই পরিচালিত হবে মঞ্চের কার্যক্রম।
সংবাদ সম্মেলনে কোন রাজনৈতিক ছাত্রসংগঠনের নেতাকে দেখা যায়নি। কামাল পাশা আগামী ১৭ মার্চ মঞ্চের পক্ষ থেকে মুজিবনগর দিবস পালন করা হবে বলেও ঘোষণা দেন।
[b]ঢাকা, ১২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
রাজনীতি
ডা. ইমরানকে গণজাগরণ মঞ্চ থেকে অব্যাহতি