বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর গায়েবানা জানাজা নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার মাগরিবের নামাজের পর হাজারো মানুষের উপস্থিতিতে নিউ ইয়র্কের চার্চ মেকডোনাল্ডে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। গায়েবানা জানাজায় ইমামতি করেন মাওলানা দেলোয়ার হোসাইন।
গায়েবানা জানাজা পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন নিউ ইয়র্ক মজলিসে শুরার সদস্য আবদুল হাফিজ জামিল, ইসলামি চিন্তাবিদ আবু সামিহা সিরাজুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক কাজী ইসমাইল, কমিউনিটি এক্টিবিস্ট এম এ আজিজউল্লাহ, কোবার সভাপতি আবদুল্লাহ আল আরিফ, মাহবুবুর রহমান প্রমূখ।
এ সময় আবদুল হাফিজ জামিল বলেন, মাওলানা নিজামীকে হত্যার মধ্য দিয়ে বিশ্ব ইসলামি আন্দোলন থেমে যাবে না। এই রাষ্ট্রীয় অবিচারের বিরুদ্ধে বিশ্বের মুসলমানরা রুখে দাঁড়াবেই। ইসলামের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবেই মাওলানা নিজামিকে ফাঁসি দেয়া হয়েছে।
আবু সামিহা সিরাজুল ইসলাম বলেন, ভারতের বিরুদ্ধে যাতে কথা বলবার কোনো শক্তি বাংলাদেশে না থাকে সে লক্ষ্যেই এই বিচারিক হত্যাকান্ড সংঘঠিত হয়েছে। সরকার শত চেষ্টা করেও কুরআনের সৈনিকদের নিঃশেষ করতে পারবে না বলেও মন্তব্য করেন।
আগামীকাল থেকে টানা এক সপ্তাহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে নিজামীর ফাঁসি কার্যকরের প্রতিবাদে সমাবেশ ও গায়েবানা নামাজে জানাজা অনুষ্ঠানের কথা রয়েছে।

তুরস্ক: উসমানী খিলাফাতের রাজধানী ইস্তানবুলে জামাত নেতা মাওলানা মতিউর রহমান নিজামীর গায়েবানা নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে ।
জানাজায় কয়েক হাজার ছাত্র জনতা অংশ গ্রহন করেন ও বিক্ষোভে ফেটে পরে।
জানাজার আয়োজন করে তুরস্কের বৃহৎ ইসলামী ছাত্র সংগঠন Anadolu Gençlik Derneği Resmi Sayfası (Anatolian Youth Association) । জানাজা পূর্ব সমাবেশে বিভিন্ন দল ও সংগঠনের নেতৃবৃন্দগন বক্তব্য রাখেন।
এমবি





