খালেদা জিয়া এখন ১৯ দলীয় জোটের নেত্রী নয়। তিনি এখন ২০ দলীয় জোটের নেত্রী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বীরউত্তম খাজা নাজিমউদ্দিন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ১৯ দলীয় জোটের সঙ্গে এখন আল-কায়দাও রয়েছে। তারা এখন ২০ দলীয় জোট। আল-কায়দা দেশের বাইরে থেকে জোটের দিক-নির্দেশনা দিচ্ছে।
হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া রাজবাড়ীর জনসভায় বাংলাদেশে জঙ্গিদের কোন স্থান নেই বলেছেন। অথচ সভামঞ্চে ১৯দলীয় জোটের অনেক জঙ্গি নেতাদের তার পাশে বসিয়েছিলেন। তার বক্তব্য শুনে মনে হচ্ছে ‘ভুতের মুখে রাম নাম’।
তিনি হুশিয়ার করে বলেন, খালেদা জিয়া উপজেলা নির্বাচনের পর জঙ্গিদের সঙ্গে নিয়ে আন্দোলনের হুমকি দিচ্ছে। তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই এদেশে কাউকে আর সহিংশতা করার সুযোগ দেয়া হবেনা।
কৃষক লীগের কোষাধ্যক্ষ নাজির মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন চলচ্চিত্র অভিনেতা ফারুক, দিলারা জামান, ডেনি সিডার, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী প্রমুখ।
[b]ঢাকা,এমআর,৩মার্চ,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]
রাজনীতি
১৯ নয়, ২০ দলীয় জোটের নেত্রী খালেদা : হাছান মাহমুদ
খালেদা জিয়া এখন ১৯ দলীয় জোটের নেত্রী নয়। তিনি এখন ২০ দলীয় জোটের নেত্রী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বীরউত্তম খাজা নাজিমউদ্দিন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন





