আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এইচ টি ইমাম বলেছেন,আমাদের কিছুটা সাংগঠনিক দুর্বলতার কারণেই উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কম বিজয়ী হচ্ছে।
আজ শনিবার ৮১ টি উপজেলায় ভোটগ্রহণ শেষে বিকাল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,বিএনপির চেয়ে আওয়ামী লীগের জনপ্রিয়তা অনেক বেড়েছে। তার প্রমাণ উপজেলা নির্বাচন। উপজেলা নির্বাচনে আমাদের একাধিক প্রার্থী থাকার কারণে বিএনপি বেশি আসনে জয় পেয়েছে। তবে প্রথম ধাপে বিদ্রোহী প্রার্থীসহ আমাদের পক্ষে ভোট পড়েছে ৫৪.৫ শতাংশ এবং দ্বিতীয় দফায় ৫৫ শতাংশ। এবার আরও বেশি আশা করছি।
তিনি আরও বলেন,এবারের উপজেলা নির্বাচন অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। আজকের নির্বাচনে দেশের অনেক কেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের নেতা-কর্মীদেরও গ্রেফতার ও তাদের ওপর হামলা করেছে। এর কারণ তারা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছিল। তাই প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এতেই প্রমাণ হয় নির্বাচন কতটা সুষ্ঠু হয়েছে।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বহিনী ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতাই নির্বাচনকে সবার কাছে গ্রহণযোগ্য করে তুলেছে বলেও মন্তব্য করেন তিনি।
এইচ টি ইমাম বলেন,৮১ টি উপজেলার ৫,৪৪৪টি কেন্দ্রে আজ (শনিবার) নির্বাচন হয়েছে যার মধ্যে মাত্র ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়েছে।
তিনি অভিযোগ করে বলেন,আজকের নির্বাচনে রংপুর,চট্টগ্রাম,রাজশাহী এবং খুলনার বিভিন্ন কেন্দ্রে আমাদের নেতাকর্মীদের ওপর জামায়াত-শিবির-বিএনপির নেতাকর্মীরা হামলা করেছে, ভোট কেন্দ্রের ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে গেছে,বোমাবাঁজি করেছে এমনকি আমাদের নেতাকর্মীর একজনকে হত্যাও করেছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ,কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামাল,আমিনুল ইসলাম আমীন প্রমুখ।
[b]ঢাকা, এমআর, ১৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
রাজনীতি
‘সাংগঠনিক দুর্বলতার কারণেই আমাদের কম প্রার্থী জয়ী হচ্ছে’
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এইচ টি ইমাম বলেছেন,আমাদের কিছুটা সাংগঠনিক দুর্বলতার কারণেই উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কম বিজয়ী হচ্ছে। আজ শনিবার ৮১ টি উপজেলায় ভোটগ্রহণ শেষে বিকাল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন





