ঘুষ-দুর্নীতি মুক্ত দেশ গড়ার দৃঢ় প্রতিজ্ঞা করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

 

আজ শনিবার দুপুরে রাজধানীর মহাখালীর গাউছুল আজম মসজিদ কমপ্লেক্সে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের উদ্যোগে সংবর্ধনা ও বিশেষ দোয়া অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে এক ধরনের যুদ্ধ ঘোষণা করেছেন। দেশকে এ দু’টি অপরাধ থেকে মুক্ত করার দৃঢ় প্রতিজ্ঞা করছি।

অর্থমন্ত্রী বলেন, আমাদের নবীজি ঘুষ-দুর্নীতি পছন্দ করতেন না। আমাদের সবার উচিত প্রিয় নবীর পথ অনুসরণ করা। ঘুষ দিলেই জাহান্নামে যেতে হবে। দেশ অনেক এগিয়ে যাচ্ছে। কোনো কাজ দু’দিন দেরি হলেও আমরা ঘুষ দেবো না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি এ এম এম বাহাউদ্দীন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- সংসদ সদস্য বজলুল হারুন ও দেশের মাদ্রাসা শিক্ষক-কর্মচারী-পেশাজীবীরা।

এম বিল্লাহ