বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, নিজেদেরকে শুধু মুসলিম রাষ্ট্র হিসেবে ঘোষণা করলেই হবে না। বরং বর্তমান ফিলিস্তিনের নির্যাতিত মুসলিম ভাই-বোনদের পক্ষে ঘোষণা দিয়ে ভূমিকা পালন করতে হবে। তিনি আরো বলেন, আমাদের মাতৃভূমি বাংলাদেশ মুসলিম রাষ্ট্র। অথচ এখানেও ফিলিস্তিনের পক্ষে কথা বললে, প্রতিবাদ মিছিল করলে কেন বাধা পেতে হবে। প্রয়োজনে সরকারিভাবে ঘোষণা দিয়ে শান্তি বাহিনী হিসেবে ফিলিস্তিনে সেনাবাহিনী পাঠান। নির্যাতিত ফিলিস্তিনিদের ন্যায়সঙ্গত আন্দোলনের প্রশ্নে বাংলাদেশের অবশ্যই কার্যকর পদক্ষেপ নেয়া মানবিক ও নৈতিক দায়িত্ব।
বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আয়োজনে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় এক বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। ফিলিস্তিনে মুসলিম নিধন, গণহত্যা ও দখলদার ইসরাইলের দমনপীড়নের প্রতিবাদে রাজধানীতে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে নেতৃত্বদেন ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। তার নেতৃত্বে মিছিলটি দনিয়া শনির আখড়া থেকে শুরু হয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে যাত্রাবাড়ী মোড়ে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহা: দেলাওয়ার হোসেন ও আবদুল জব্বার, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সবুর ফকির, অধ্যাপক মোকাররম হোসাইন, শামছুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য কামাল হোসাইন, অধ্যাপক ড. আব্দুল মান্নান, আব্দুস সালাম, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য হাফিজুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি রাসেল মাহমুদ, ঢাকা মহানগরী পূর্বের সেক্রেটারি আবুল খায়ের, ঢাকা কলেজের সভাপতি শাফিউল্লাহ প্রমুখ।
সমাবেশে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পক্ষে থাকার জন্য ও তারা আমাদের মুসলিম ভাই এ হিসেবে ঈমানী দায়িত্ব থেকে তাদের জন্য দো’আ করতে হবে। পাশাপাশি আজ আমরা এখানে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ করছি। আমরা বিশ্বনেতাদের জানিয়ে দিতে চাই, অচিরেই ফিলিস্তিন থেকে শুরু হয়ে গোটা মুসিলম বিশ্ব ঐক্যবদ্ধভাবে বিশ্ব পরিচালনা করবে। ইসরাইল তোমাদের দিন শেষ হয়ে এসেছে। ইসরাইলের চলমান এই বর্বর হামলার প্রতিবাদে গোটা মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করে আমরা খুব অল্প সময়ের ব্যবধানে সামনে অগ্রসর হবো, ইনশাআল্লাহ। আমাদের মাতৃভূমি বাংলাদেশ সরকারকে আহ্বান জানাতে চাই, রাষ্ট্রীয়ভাবে ফিলিস্তিনের জনগণের জন্য ওষুধ সরবারহ করুন, খাদ্য সামগ্রী পাঠান, প্রয়োজনে বসত বাড়ি নির্মাণের জন্য সহযোগিতা করুন।
তিনি বলেন, এটা খুবই কাছে যে ফিলিস্তিনকে সামনে রেখে গোটা বিশ্বে আমরা ইসলামের পতাকা উড্ডিন করবো, ইনশাআল্লাহ। বিজ্ঞপ্তি
এমআর





