ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ৩৬ নং ওয়ার্ডে ২০ দল সমর্থিত কাউন্সিলর প্রার্থী মাওলানা সালেহ সিদ্দিকীর লাটিম প্রতিকের সমর্থনে আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে সোনালীবাগ, মগবাজার কলোনী, টি এন্ড টি আবাসিক এলাকায় ব্যাপক গণসংযোগ করে।
গণসংযোগের সময়তার সাথে ছিলেন মাওলানা হাবিবুর রহমান, এ্যাডভোকেট জিল্লুর রহমান, মো: আতাউর রহমান সরকার, বিশিষ্ট ব্যবসায়ী আবুল হুসাইন, খন্দকার রুহুল আমীনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে সকাল ৭টায় স্থানীয় একটি মিলনায়তনে বিশিষ্ট সুধীদের নিয়ে এক বৈঠকে মাওলানা সালেহ সিদ্দিকী ৩৬ নম্বর ওয়ার্ডের উন্নয়নে সকলের দোয়া ও লাটিম প্রতিকে সমর্থন কামনা করে ‘নতুন প্রজন্মের প্রত্যাশিত ওয়ার্ড’ গড়ার জন্য প্রত্যয় ব্যক্ত করেন।
জেএ





