আগামী সোমবার (১ মে) বিকেল ৩ টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

বিষয়টি নিশ্চিত করেন জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কেএম আযম খসরু।

তিনি বলেন, আগামী ১ মে আর্ন্তজাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে বড় ধরনের সমাবেশ আয়োজন করবে জাতীয় শ্রমিক লীগ।

এ সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এছাড়া আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মো. নূর কুতুব আলম মান্নান সমাবেশের সভাপতিত্ব করবেন।

এন