প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,নারায়ণগঞ্জের ঘটনায় শামীম ওসমান ও নূর হোসেনের টেলিফোন আলাপ দেখা হবে। এ হত্যাকাণ্ডে শামীম ওসমান জড়িত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
জাপান সফর নিয়ে শনিবার বিকালে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জের সাত হত্যাকাণ্ড নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন,ফেনীর একরামুল হত্যাকাণ্ডে বিএনপি এবং আমাদের দলের কিছু লোক জড়িত আছে। তবে অপরাধী যেই হোক তার বিচার হবে।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম ও জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ ৭ জন ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হন। এর ৩ দিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।ঘটনার পর থেকেই প্রধান অভিযুক্ত নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও স্থানীয় আওয়ামী লীগ নেতা নূর হোসেন পলাতক রয়েছে। বর্তমানে তিনি ভারতে পালিয়ে আছেন বলেও বিভিন্ন খবরে বলা হয়েছে। সম্প্রতি নূর হোসেনের সাথে নারায়নগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের ফোনালাপ প্রকাশিত হওয়ার পর থেকেই নৃশংস ওই হত্যাকান্ডের সাথে শামীম ওসমানের জড়িত থাকার বিষয়ে অভিযোগ ওঠে।
[b]ঢাকা, এমআর, ৩১ মে (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]
রাজনীতি
অভিযোগ প্রমাণ হলে শামীম ওসমানের বিরুদ্ধেও ব্যবস্থা: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,নারায়ণগঞ্জের ঘটনায় শামীম ওসমান ও নূর হোসেনের টেলিফোন আলাপ দেখা হবে। এ হত্যাকাণ্ডে শামীম ওসমান জড়িত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।





