আওয়ামী লীগ নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক আগামীকাল মঙ্গলবার দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

সোমবার আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ও ১৪ দলের দফতর সমন্বয়ক মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

বৈঠকে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার অনুরোধ করেছেন আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

কেএইচ