হেফাজতের সাথে কোন আপোষ ও বৈঠক করেনি আওয়ামী লীগ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, মুখপাত্র ড. হাছান মাহমুদ এম.পি। তিনি বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর আগামী সংসদ নির্বাচনের জন্য বিএনপির নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বানের প্রেক্ষিতে তাকে অভিনন্দন জানিয়েছেন।
মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে শিল্পকলা একাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, কেন্দ্রীয় কমিটির উদ্যোগে “ঐতিহাসিক মুজিবনগর দিবস” উপলক্ষে আলোচনা সভায় এই কথা বলেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও মুখপাত্র, মানবাধিকার কর্মী, লায়ন অরুন সরকার রানা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, মুখপাত্র ড. হাছান মাহমুদ এম.পি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এড. শামসুল হক টুকু এম.পি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ভিসি ড. আব্দুল মান্নান চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, কবি রবীন্দ্র গোপ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠশিল্পী মনোরঞ্জন ঘোষাল, ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল চৌধুরী, কাউন্সিলর রোকসানা ইসলাম চামেলী, শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি জি.এম আতিক।
এমই





