নববর্ষের দিনে নির্বাচনী প্রচারণায় নেমেছেন ঢাকা উত্তরের মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল পৌনে ৮টায় তাকে গুলশান পার্কে বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দিতে দেখা যায়।

এ সময় অনুষ্ঠানে সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিদের সঙ্গে তিনি কুশল বিনিময় করেন। অনুষ্ঠানে পারফরমার, দর্শক ও শ্রোতাদের কাছে ভোটও চান তাবিথ।

নির্বাচনী গণসংযোগের জন্য তিনি বৈশাখবরণের অনুষ্ঠানগুলোতে যাচ্ছেন।

আগারগাঁও বিআইসিসিতে চ্যানেল আই'র বর্ষবরণ অনুষ্ঠানেও যাবেন তিনি। সেখান থেকে যাবেন বারিধারা জিঙ্গেল বেলস স্কুলে। স্কুলের শিক্ষক ও অভিভাবকদের কাছেও ভোট চাইবেন তাবিথ।

পরে বনানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় এআইইউবিতে বর্ষবরণের আয়োজনে অংশ নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করে ভোট চাইবেন বলেও জানা যায়।

কেএইচ