কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, নারায়ণগঞ্জে শামীম ওসমান না থাকলে মেয়র আইভীর অত্যাচারে মানুষ বাঁচতে পারত না। আর মেয়র আইভী না থাকলে শামীম ওসমান নারায়ণগঞ্জকে তের হাত তলিয়ে দিবে। এরা দুজনই সন্ত্রাসী। শামীম ওসমান পুরুষ সন্ত্রাস আর মেয়র আইভী মহিলা সন্ত্রাস।
নারায়ণগঞ্জের চাষাড়া শহীদ মিনারে শুক্রবার সন্ধ্যায় দলটির প্রাথমিক সদস্য পদ প্রদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, নারায়ণগঞ্জে সাত হত্যাকাণ্ডে শুধু শামীম ওসমানই জড়িত নয়, এ হত্যাকাণ্ডে মেয়র আইভীও জড়িত।
কাদের সিদ্দিকী বলেন, র্যা বের দায়িত্ব মানুষের নিরাপত্তা দেয়া কিন্তু নারায়ণগঞ্জে র্যাাব মানুষ খুন করে।
তিনি বলেন, আর চুড়ি শাড়ি নয়, নারী নয়। নারীর এ নেতৃত্ব থেকে বের হতে হবে। নতুবা দেশ ধ্বংস হয়ে যাবে। নারী ছাড়া যেমন চলবে না আবার শুধু নারী নেতৃত্ব থাকলে দেশ চলবে না।
নারায়ণগঞ্জ জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি শফিকুল ইসলাম দেলোয়ারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী, কেন্দ্রীয় নেতা হাবিবুর নবী সোহেল, কেন্দ্রীয় যুব আন্দোলনের সভাপতি খোকন জসিম, জেলা শাখার সহ-সভাপতি সালাউদ্দীন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিকী প্রমুখ।
ঢাকা, ১২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





