পৃথিবী যতদিন থাকবে ইতিহাসের পাতায় শহীদ কামারুজ্জামান ও শহীদ কাদের মোল্লাদের নাম ততদিন উজ্জল নক্ষত্র হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরে সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. রেজাউল করিম।
ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তরের থানা দায়িত্বশীল শিক্ষাবৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার রাজধানীর একটি মিলনায়তনে এই শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, যুগে যুগে জালিম সরকারের রোষাণলের শিকার হয়ে বহু ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের জীবন দিতে হয়েছে। জীবনের শেষমুহুর্তেও তারা মিথ্যার কাছে এবং জালিম সরকারের কাছে মাথা নত করেননি। এসব শহীদেরাই ইসলামী আন্দোলনের কর্মীদের প্রেরণার উৎস।
তিনি আরো বলেন, শহীদ কামারুজ্জামান ও শহীদ কাদের মোল্লা জীবনের শেষ মুহুর্তে বলে গেছেন, আমরা যেনো ধৈর্য ধারন করি এবং বাংলাদেশের মাটিতে ইসলামকে প্রতিষ্ঠা করার মাধ্যমেই এই অন্যায় হত্যাকান্ডের বদলা নেই। ছাত্রশিবিরের সকল নেতাকর্মীকে সেই নসিহত স্মরন রাখতে হবে এবং সকল ছাত্রদের মাঝে ইসলামের দাওয়াত পৌঁছিয়ে শহীদদের শেষ আকাঙ্খাকে বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে।
শিক্ষাবৈঠকে নির্দিষ্ট বিষয়ের ওপর আলোচনা রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত ও কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাজ্জাদ হোসাইন।
অর্ধদিনব্যাপী শিক্ষাবৈঠকে ঢাকা মহানগরী উত্তরের সকল থানা সভাপতি ও সেক্রেটারিরা অংশগ্রহন করেন।
শাখা সভাপতি আনিসুর রহমান বিশ্বাসের পরিচালনায় ও শাখা সেক্রেটারি হাসান জারিফের সঞ্চালনায় শিক্ষাবৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগরী সাংগঠনিক সম্পাদক মাহমুদ জামিল, দপ্তর সম্পাদক আশিকুর রহমান আসিফ, অর্থ সম্পাদক আইয়ুব আলী, ছাত্রকল্যান সম্পাদক গোলাম সরোয়ার প্রমুখ।
এসএইচ





