নারায়ণগঞ্জের নব-নির্বাচিত সংসদ সদস্য সেলিম ওসমান বিএনপির এক নেতার পা ছুঁয়ে সালাম করেছেন। শপথ নিয়ে সেলিম ওসমান নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় সেলিম ওসমান তার পা ছুঁয়ে দোয়া কামনা করেন।
সেলিম ওসমান বলেন, নারায়ণগঞ্জের উন্নয়নের স্বার্থে সবার সহযোগিতা চাইছি। এরপর সেলিম ওসমান বিকেল সোয়া ৪টায় শহরের দেওভোগ এলাকায় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
আনোয়ার হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সেলিম ওসমান যান জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি এম এ সাত্তারের বাসায়।
নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সেলিম ওসমান সাংবাদিকদের জানান, আমি গতকাল শপথ গ্রহণের পর নারায়ণগঞ্জের মুরব্বিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে দোয়া চাইতে সবার বাসায় গিয়েছিলাম। সবার কাছে নারায়ণগঞ্জের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় সবার সহযোগিতা কামনা করেছি।
ঢাকা, ০৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) //এমএ
রাজনীতি
বিএনপি নেতার পা ছুঁয়ে সালাম করলেন সেলিম ওসমান
নারায়ণগঞ্জের নব-নির্বাচিত সংসদ সদস্য সেলিম ওসমান বিএনপির এক নেতার পা ছুঁয়ে সালাম করেছেন। শপথ নিয়ে সেলিম ওসমান নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন





