প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বর্তমানে যারা সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে তাদের ‘দানব’ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, ‘আসুন এ দানবদের হত্যা এবং নিশ্চিহ্ন করি। তবেই বাংলাদেশ এগিয়ে যাবে।’

এ সময় তিনি উল্লেখ করেন, মুক্তিযুদ্ধ শুরুর আগে শিল্পি কামরুল ইসলাম ইয়াহিয়া খানের পোস্টার ছাপিয়ে বলেছিলেন, এ দানবকে হত্যা করুন।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সোমবার সকালে ২৩ মার্চ ঐতিহাসিক জাতীয় পতাকা উত্তোলন দিবস উপলক্ষে ‘জাতীয় পতাকা উৎসব-২০১৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

‘পতাকায় গৌরব, পতাকায় বিপ্লব’ এ চেতনাকে ধারণ করে জাতীয় পতাকা উদযাপন কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।

উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মাহফুজা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এম এ হান্নান, আইজিপি এ কে এম শহীদুল হক, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি মেজর জেনালের (অব.) কে এম শফিউল্লাহ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ, মুজিবনগর সরকারের গার্ড অব অনার প্রদানকারী মহকুমা পুলিশ সুপার মাহবুবউদ্দিন আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. হারুন-অর রশিদ, জবির ভিসি ড. মীজানুর রহমান, স্বাধীন বাংলাদেশের পতাকার কারিগর শিবনারায়ণ দাস প্রমুখ।

এএইচ