গতকাল ২০ সেপ্টেম্বর রবিবার হবিগঞ্জ জেলা ছাত্রশিবির কার্যালয়ে ডিবি পুলিশের হামলা, লুটপাট এবং সেখান থেকে জেলা অর্থসম্পাদক আশরাফুল ইসলাম সহ চার জনকে গ্রেপ্তারেরর নিন্দা জানিয়েছে হবিগঞ্জ শিবির।

এক যৌথ বিবৃতিতে জেলা সভাপতি ইকবাল আহমদ চৌধুরী ও সেক্রেটারী মোস্তফা কামাল বলেন, হবিগঞ্জের রাজনৈতিক পরিবেশ যখন শান্ত তখন সম্পুর্ন বিনা উস্কানিতে অন্যায়ভাবে হামলা ও লুটপাট চালিয়ে পুলিশ উগ্র বাহিনীর পরিচয় দিয়েছে,যা অত্যন্ত দুঃখজনক। একটি গণতান্ত্রিক দেশে এমন অগনতান্ত্রিক ফ্যাসিবাদী আচরনের তীব্র নিন্দা জানাই।

নেতৃবৃন্দ বলেন, পুলিশি অভিযানের নামে জেলা অফিসের সকল আসবাব পত্র, মুল্যবান জিনিষপত্র নষ্ট করে অফিসে রক্ষিত অসংখ্য কুরআন -হাদীস, ইসলামী সাহিত্য ও দুটি মটরসাইকেল নিয়ে যায়।

একটি ছাত্র সংগঠনের কার্যালয়ে এই ধরনের লুটপাটের ঘটনা হবিগঞ্জের রাজনৈতিক ইতিহাসে এক কলঙ্ক জনক অধ্যায়ের সূচনা করেছে। ভিন্নমত দমনে যা এক নিকৃষ্টতম উদাহরণ হয়ে থাকবে।

নেতৃবৃন্দ চারজন নিরপরাধ ছাত্রের দ্রুত মুক্তি দাবী করেন। সেইসাথে মোটরসাইকেল সহ লুটপাট কৃত সকল সকল মালামাল ফেরত দিতে প্রসাশনের কাছে জোর দাবী জানান।

এসএইচ