বাঙালি জাতি রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে, কারও দয়ায় বাংলাদেশ স্বাধীন হয়নি। বাংলাদেশের পোশাক শিল্প নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশ সামনে এগিয়ে যাবে।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বর্তমানে বাংলাদেশে কোনো শ্রমিক অসন্তোষ নেই। শ্রমিকদের ন্যূনতম মজুরি এবং নিরাপদ কাজের পরিবেশের অধিকার নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে মন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধার ওপর স্থগিত আদেশ প্রত্যাহারের আশা করছি।
তোফায়েল আহমেদ বলেন, পোল্ট্রি শিল্পকে একটি শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে সরকার পোল্ট্রি বান্ধব নীতিমালা তৈরির কাজ করছে।
কাজী ফার্মস গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ডা. মো. শহিদুল ইসলাম প্রমুখ।
[b]ঢাকা, ২৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসআর
[/b]