আগামীকাল (মঙ্গলবার) সকাল ১১টায় জরুরি এক বৈঠক ডেকেছে কেন্দ্রীয় ১৪ দল। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানান।
উক্ত সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বিনীত অনুরোধ জানিয়েছেন।
[b]ঢাকা, এমআর, ২৬ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]