বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকীতে সমাধিতে ফুল দিতে গিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দু'জন আহত হয়েছেন।
শনিবার বেলা পৌনে ১২টায় রাজধানীর শেরেবাংলা নগর জিয়াউর রহমানের সমাধির পাশে স্বেচ্ছাসেবক দলের দুপক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, আহতদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে সংঘর্ষে আহত দুইজনের নাম জানা যায়নি।
পরে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি হাবিব-উন নবী খান সোহেল পরিস্থিতি শান্ত করেন
এআর





