এনডিপির ভাবমূর্তি অক্ষুন্ন রাখার স্বার্থে এবং দলীয় শৃঙ্খলার কারণে পার্টির মহাসচিব পদ থেকে সর্বসম্মতি আলমগীর মজুমদারকে বহিস্কার করা হয়েছে।

১৯ সেপ্টেম্বর শুক্রবার রাত ১০টায় এনডিপি কেন্দ্রীয় কার্যালয়ে পার্টির জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভার সভাপতিত্ব করেন এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা। এসময় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পার্টির প্রেসিডিয়াম সদস্য এড. রবিউল ইসলাম সাগর, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী, জামিল আহমেদ, যুগ্ম মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা, মোঃ মোকাদ্দেম হোসেন, অর্থ সম্পাদক খোন্দকার আমিরুল ইসলাম টুকু, দপ্তর সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন, প্রচার সম্পাদক রাজু আহমেদ, সহ দপ্তর সম্পাদক মোঃ মুসা, ধর্ম বিষয়ক সম্পাদক ক্বারী আবু তাহের, সহ প্রচার সম্পাদক লোকমান হোসেন সহ প্রমুখ।

বিবৃতিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা বহির্ভূত কর্মকান্ড করার জন্য এবং দলকে ক্ষতিগ্রস্ত করার জন্য নানামুখী অপতৎপরতা ও ষড়যন্ত্রে লিপ্ত দলের মহাসচিব আলমগীর মজুমদার। দলের ভাবমূর্তি অক্ষুন্ন রাখার স্বার্থে এবং দলীয় শৃঙ্খলার কারণে পার্টির মহাসচিব পদ থেকে আলমগীর মজুমদারকে বহিস্কার করা হল।

এতে আরও বলা হয়, এই বহিস্কার প্রাপ্তির পর এনডিপির সাথে তার কোন সম্পর্ক নেই এবং এনডিপির কেন্দ্রীয় কমিটি, আন্তর্জাতিক কমিটি, জেলা কমিটি, উপজেলা কমিটিসহ সকল কমিটির নেতৃবৃন্দ তার সাথে কোন যোগাযোগ ও লেনদেন করলে সেটা তার নিজ দায়িত্বেই করবেন।

এসময় তারা দৃঢ়তার সাথে ঘোষণা করেন এনডিপি ২০ দলীয় জোটের শীর্ষ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। যারা দলকে ক্ষতিগ্রস্তের জন্য ষড়যন্ত্র করবে তাদের এনডিপিতে কোন ঠাই নেই।

ঢাকা, ২০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসআর