বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানেবে।

শনিবার রাত ৮টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামছুদ্দিন দিদার শুক্রবার জানান, সাক্ষাৎকালে বিএনপির জেষ্ঠ্য কয়েকজন নেতাও উপস্থিত থাকবেন।

এআর